ঢাকা |
প্রকাশিত: 4:32 PM, October 17, 2026
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সদর উপজেলায় ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৫) আটক করেছে পুলিশ।
গত শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার নাম রেজিয়া খাতুন (৭০)। তিনি মৃত হাসান উদ্দিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, ধারালো দা দিয়ে আঘাত করে তাঁর গলার পেছনে জখম করা হয়। এ ঘটনায় তাঁর বড় ছেলে নুরু আলম জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর মুঠোফোনে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানতে পেরে তাৎক্ষণিকভাবে দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) জোহাব আলীকে ঘটনাস্থলে পাঠান।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত নুরু আলমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পুলিশ জানায়, স্থানীয় আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি রতন শেখ বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বয়োবৃদ্ধ রেজিয়া বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সন্তানজনক নিহতের ছেলেকে আটক করা হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host