মঙ্গলকাটায় কম মূল্যে জমি বিক্রি না করায় দেওয়াল ভাংচুর আহত ৫

প্রকাশিত: 11:31 PM, October 18, 2026

মঙ্গলকাটায় কম মূল্যে জমি বিক্রি না করায় দেওয়াল ভাংচুর আহত ৫

মো আব্দুল শহীদ সুনামগঞ্জঃ
জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে শহরতলীর মঙ্গলকাটায় কম মূল্যে দোকান রকম ভূমি বিক্রি না করায় প্রবাসী পরিবারের সীমানার দেওয়াল ভাংচুর সহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত ও হাড় ভাঙ্গা জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী রফিক ডিলার পরিবারের বিরুদ্ধে।

গত শনিবার সকাল ১১ টায় সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর ইউনিয়নের মঙ্গলকাটা বাজারে এই হামলার ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, প্রবাসী মো শহিদুল ইসলাম (৪০),কবির হোসেন (২৫), আনিছ মিয়া (২২),হারুন মিয়া (৭০), লেদু মিয়া (৬৮)। আহতদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়,সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বাসিন্দা প্রবাসী মো শহিদুল ইসলামের স্বত্ব দখলীয় রেকর্ডীয় দোকান রকম ভূমি স্থানীয় প্রভাবশালী রফিক ডিলারের সন্ত্রাসী
ছেলে ছালাম ও কালাম বাহিনীদের কাছে কম মূল্যে ভূমি বিক্রি না করায় শহিদুল ইসলামের দখলীয় ভূমির উপর নির্মিত দেওয়াল ভাংচুরের ঘটনা ঘটলে খবর পেয়ে শহিদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছালে রফিক ডিলারের ছেলেরা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত শহিদুল ইসলাম বলেন,মঙ্গলকাটা বাজারে আমি জমি ক্রয় করার পর থেকেই রফিক ডিলারের পরিবারের লোকজন ছালাম ও কালাম গংদের কাছে কম মূল্যে জমিটুকু বিক্রি না করায় আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। দেওয়াল ভাংচুরের খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছা মাত্রই ছালাম ও কালাম বাহিনীরা ধারালো ছুরি দিয়ে আমাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। বর্তমানে আমরা সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি।

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো রতন শেখ বলেন, অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর