ঢাকা |
প্রকাশিত: 11:44 PM, October 18, 2026
কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট জেলার ১০টি সংগঠনের মধ্যে কানাইঘাট উপজেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ ও অনুদান পেয়েছে কাড়াবাল্লাহ বড়চাতল যুব ফোরাম।
সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ জন তরুণ ও ৪৩২টি যুব সংগঠনকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ ও অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে কাড়াবাল্লাহ বড়চাতল যুব ফোরামের পক্ষ থেকে অনুদান গ্রহণ করেন জেলা প্রশাসক জনাব আব্দুল্লাহ আল মামুন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক জনাব আব্দুর রউফ এবং কানাইঘাট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব আলমগীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
কাড়াবাল্লাহ বড়চাতল যুব ফোরামের এই অর্জনকে স্থানীয় তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবী মহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। সংগঠনটির নেতৃবৃন্দ ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন।
মানবতার সেবায়, সমাজের কল্যাণে—এভাবেই এগিয়ে যাক কাড়াবাল্লাহ বড়চাতল যুব ফোরাম।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host