ঢাকা |
প্রকাশিত: 11:55 PM, October 18, 2026
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকাসহ তোফায়েল আহমদ স্বপন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই আসামি কৌশলে পালিয়ে যায়।
গত শনিবার (১৭ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মমতাজগঞ্জ বাজারে সাজিদ মোটরসাইকেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তোফায়েল আহমদ স্বপন ওই ইউনিয়নের কেওটি হাওর গ্রামের খসরুজ্জামানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই বাবুল মিয়া, এসআই নিয়াজ মোহাম্মদ শরীফ ও এএসআই শামীম নুরসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তোফায়েল আহমদ স্বপনকে আটক করে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় অপর দুই আসামি পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি ও পলাতক দুই আসামির বিরুদ্ধে ১৮ অক্টোবর কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)/৪১ অনুযায়ী মামলা করা হয়েছে। মামলার নম্বর ১২, জিআর নম্বর ১৯৫।
পলাতক দুই আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তোফায়েল আহমদ স্বপনকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host