ঢাকা |
প্রকাশিত: 2:24 PM, October 22, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বেশ কিছু এলাকায় জরুরি পাইপলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত নগরীর কয়েকটা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
জালালাবাদ গ্যাসের সূত্র অনুযায়ী, পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণের স্বার্থেই সাময়িকভাবে এই গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের পর সার্ভিস স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হবে।
জানা গেছে, গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলো হচ্ছে- সিলেটের দক্ষিণ সুরমার শ্রীরামপুর থেকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বিসিক শিল্পনগরী, গোটাটিকর এলাকা, ঝালোপাড়া, বাবনা পয়েন্ট, ভার্থখলা, কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিববাড়ি, মোমিনখোলা এবং প্রগতি সিএনজি পাম্প এলাকা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host