বালাগঞ্জে ১২ লাখ টাকা নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

প্রকাশিত: 10:21 PM, October 26, 2026

বালাগঞ্জে ১২ লাখ টাকা নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেটের বালাগঞ্জে বাড়ি বিক্রির ১২ লাখ টাকা নিয়ে বিরোধের জেরে মির্জা আবুল মিয়া (৭০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় তাঁর আপন ভাতিজা মির্জা টিটু মিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পূর্বগৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি বিক্রির টাকা পরিশোধ ও ঘরের কাজ নিয়ে চাচা-ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন বিরোধের একপর্যায়ে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আবুল মিয়া।

পরে তাঁকে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বালাগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিস্তারিত এবং এ বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আনুষ্ঠানিক তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর