ঢাকা |
প্রকাশিত: 2:11 AM, October 29, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
১৯ নম্বর ওয়ার্ডের খাঁরপাড়া এলাকায় উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তিনি ওই এলাকা পরিদর্শনে যান।
মিতালী আবাসিক এলাকায় সড়ক ও ড্রেনের সংস্কার কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক গোয়ালীছড়া দখলমুক্তকরণ, জলাবদ্ধতা নিরসনসহ এই এলাকার ব্যাপক উন্নয়নকাজ বাস্তবায়নের আশ্বাস দেন।
এ সময় সিসিকের সহকারী প্রকৌশলী সুমন চন্দ্র দাশ, সহকারী প্রকৌশলী আব্দুল হাসিব, খাঁরপাড়া মিতালী সমাজকল্যাণ পরিষদের সভাপতি মো. জামাল আহমদ, সহসভাপতি মো. শফিকুর রহমান, সেনুর আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আলী হায়দার, সহসাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান সুমন, সিনিয়র সহসভাপতি (যুব) নাছির আহমদ, সাধারণ সম্পাদক (যুব) আরিফ আহমদ রিপন, যুগ্ম সম্পাদক (যুব) ফয়সল খান পিপলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host