ঢাকা ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
জৈন্তাপুর প্রতিনিধি
জৈন্তাপুর উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি ২০২৬ স্থানীয় পর্যায়ে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন। সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম চৌধুরী।
মাহফিলে দেশ ও জনগণের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং রমজানের শিক্ষা ব্যক্তিজীবন ও সামাজিক জীবনে ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার মধ্য দিয়েই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহজাহান, মুক্তিযুদ্ধা দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযুদ্ধা দলের সহ সাধারণ সম্পাদক মাহবুব আলম লিটু, উপজেলা যুবদল নেতা ময়নুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ আহমদ মাধু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাদেক আহমদ, সাংগঠনিক সম্পাদক সজিব আলী, ফয়েজ আহমদ, কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুবদল নেতা মজনু আহমদ, আব্দুল জব্বার, কবির আহমদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আহমদ, সদস্য সচিব শাকিল আহমদ, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আনোয়ার আলী, সাধারণ সম্পাদক দিলদার আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান শাব্বির, সাধারণ সম্পাদক রিমন আহমদ, উপজেলা জাসাসের সহ সভাপতি কামরান আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা মিনহাজ আহমদ, হারুন আহমদ, সাদ্দাম আহমদ, ছাত্রদল নেতা ইমরান আহমদ, মিনহাজ পাবেল, তাতীদল নেতা জাবেদ আহমদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। রমজানের সংযম ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিয়ে অনুষ্ঠানটি এলাকাবাসীর হৃদয়ে ইতিবাচক অনুরণন সৃষ্টি করেছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host