সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: 11:11 PM, October 6, 2026

সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

জৈন্তাপুর প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৫ অক্টোবর) বেলা ২টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী তাওরাত হোসেনের সঞ্চালনায় পবিত্র আল-কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের ক্রেস্ট, কলম ও ফুল দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, সহকারী প্রধান শিক্ষক কাবুল চন্দ্র পাল, সহকারী শিক্ষক মুহিবুর রহমান, দেলোয়ার হোসেন ও ফয়েজ আহমদ, সাংবাদিক মুরাদ হাসান এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শফির উদ্দিন বক্তব্য দেন।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। সাংবাদিক মুরাদ হাসান তার বক্তব্যে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের পুরো আয়োজনটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে ও সমন্বয়ে সম্পন্ন করে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের আয়োজনে কেক কাটা হয়। শিক্ষকরা কেক কেটে শিক্ষার্থীদের খাওয়ান এবং শিক্ষার্থীরাও শিক্ষকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে কেক খাওয়ায় অংশ নেয়। এ সময় বিদ্যালয়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান, মারুফ আহমদ, ধারাণী দেব, হুসাইন আহমদ, সুয়েব আহমদ তাসবীর, চঞ্চল শর্মা, লিঠন আহমদ, আলমগীর হোসেন, মারুফ আদনান, ইমরান আহমদ, এম আর করিম আহমদ, নুশরাত বেগম, মাধুরী রাণী দে, তৃষা ফারিয়া ও হাবিবুল্লাহসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর