জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে ওরিয়েন্টেশন ক্লাশ সম্পন্ন

প্রকাশিত: 7:30 PM, September 27, 2026

জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি  কলেজে ওরিয়েন্টেশন ক্লাশ সম্পন্ন

মোঃ বিলাল উদ্দিন গোয়াইনঘাট সিলেট প্রতিনিধিঃ জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ সম্পন্ন হয়েছে। রোববার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে, কম্পিউটার বিভাগের প্রদর্শক মনজুর আহমদ’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত এডহক কমিটির সভাপতি ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক পরিচলনা কমিটির সভাপতি সাংবাদিক ফারুক আহমদ, কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক নুরুল ইসলাম, ইনস্ট্রাকটর ইঞ্জিনিয়ার মনির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মুজিবুর রহমান ও শাহআলম, প্রভাষক মাকসুদা লিলি ও আরাফাত রস্তুম, ইনস্ট্রাকটর বিলাল উদ্দিন ও রফিকুল ইসলাম, শিক্ষক শহিদ আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত এডহক কমিটির সভাপতি ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারকে অধ্যক্ষ ও শিক্ষক বৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের রজনীগন্ধা স্ট্রিক দিয়ে বরণ করেন।

জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের
নবগঠিত এডহক কমিটির সভাপতি চেয়ারম্যান বাহারুল আলম বাহারকে শিক্ষকবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর