ঢাকা |
প্রকাশিত: 7:35 PM, October 30, 2026
সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার মুহিবুর রহমানের ছেলে জাহেদ। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। সংসারের স্বচ্ছলতার আশায় চার বছর আগে পাড়ি জমান স্পেনে। সম্প্রতি সেদেশে স্থায়ীভাবে থাকার কার্ড পেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। বুধবার দুপুরে তার মৃত্যুর সংবাদ পৌছায় ঝালোপাড়া এলাকায়। শোকে স্তব্দ হয়ে পড়ে গোটা পরিবার।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্পেন থেকে দেশের পথে রওনা দেন জাহেদ। রাত ১২ টার দিকে (বাংলাদেশ সময়) দোহা বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা অনুভব করলে বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎকরা।
মৃত্যুর খবর পৌঁছাতেই ভেঙে পড়েছেন স্ত্রী জেনি বেগম। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। কান্নায় ভেঙে পড়েছেন বৃদ্ধ বাবাও।
নিহতের চাচা পলাশ আহমদ জানান, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। লাশ দ্রুত দেশে ফেরাতে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host