ঢাকা |
প্রকাশিত: 6:30 PM, November 1, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেট জেলা পর্যায়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ যুব সংগঠক (দ্বিতীয় স্থান) নির্বাচিত হয়েছেন বালাগঞ্জের কৃতিসন্তান শেখ জুয়েল রানা। তিনি শাহজালাল ট্রেনিং একাডেমির ব্যবস্থাপনা পরিচালক এবং শাহজালাল (রহ.) যুব কল্যাণ সংস্থার সভাপতি।
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রোববার (১ নভেম্বর) সিলেট জেলা পরিষদে তাঁর হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় তাঁকে পুরস্কার প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম এবং সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। এ ছাড়া জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
২০০৮ সাল থেকে তাঁর প্রতিষ্ঠিত শাহজালাল ট্রেনিং একাডেমির মাধ্যমে সেলাই, কম্পিউটারসহ বিভিন্ন কর্মসংস্থানমুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছেন শেখ জুয়েল রানা। এসব প্রশিক্ষণের মাধ্যমে তিনি ইতোমধ্যে শত শত বেকার তরুণ-তরুণীকে দক্ষ করে গড়ে তোলা এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে সহযোগিতা করেছেন। প্রশিক্ষণ কার্যক্রমের পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সামাজিক উন্নয়ন, মানবকল্যাণ এবং যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে তাঁর এ অবদান প্রশংসনীয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host