ঢাকা |
প্রকাশিত: 7:53 PM, October 31, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের বালাগঞ্জে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে দলীয় সাংগঠনিক বিষয়ে জরুরি মতবিনিময় সভা করেছে উপজেলা যুবদল।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বালাগঞ্জ উপজেলা সদরে যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল হক মেম্বারের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদের পরিচালনায় সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু মিয়া, বালাগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ছইল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পনির আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবুল আহমেদ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মজনু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বদরুল ইসলাম,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মশাহিদ আলী,সদস্য সোহেল তালুকদার ও সুমিম আহমদ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন পৈলনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মকবুল মিয়া, সাধারণ সম্পাদক দুলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আফাজ মিয়া, বোয়ালজুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রুহেল মিয়া, সহসাধারণ সম্পাদক এমরান আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক শফিক নুর, দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সালাম আজাদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু,পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহরিয়ার আহমেদ খালেদ, সিনিয়র সহ-সভাপতি মিসবাহ উদ্দিন, সহ-সভাপতি শাহ নেওয়াজ রাজিব, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সুফিয়ান।
এ ছাড়া বালাগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ফজলু মিয়া ও সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম খান, সাধারণ সম্পাদক বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মজনু মিয়া এবং যুবদল নেতা জাবেদ আহমদ ও জাহির মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি গোলাম রাব্বানী বলেন, বালাগঞ্জে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি বর্তমান বিএনপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, জনকল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখবেন।
সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের মধ্যে সাংগঠনিক সমন্বয় জোরদার এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host