ঢাকা |
প্রকাশিত: 2:18 AM, October 20, 2026
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের বালাগঞ্জে দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপি নেতা আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৯ অক্টোবর) দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলার গহরপুরের হাজীপুর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গোলাম রাব্বানী, সিনিয়র সহসভাপতি লুতফুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি রিয়াসাদ আজিম আদনান, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদি, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম মামুন এবং বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ।
এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং যুবদল-ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম আবুল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host