বিএনপি নেতা আদনানের দানকৃত ভূমির দলিল পেলেন মশাহিদ আলী

প্রকাশিত: 2:27 AM, October 20, 2026

বিএনপি নেতা আদনানের দানকৃত ভূমির দলিল পেলেন মশাহিদ আলী

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের বালাগঞ্জ উপজেলার মোরারবাজারে অসচ্ছল মশাহিদ আলীকে দানকৃত ভূমির দলিল হস্তান্তর করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক। ভূমিটি দান করেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ গোলাম রাব্বানী, সিনিয়র সহসভাপতি লুতফুর রহমান, যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদি, বালাগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ।

এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর