ঢাকা |
প্রকাশিত: 6:06 PM, October 20, 2026
স্টাফ রিপোর্টারঃ
সিলেটের বালাগঞ্জ উপজেলার কালীবাড়ী বাজার শ্রীশ্রী দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট জেলা বিএনপির ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক এবং বোয়ালজুড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আলাউদ্দিন রিপন।
সোমবার (১৯ অক্টোবর) রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে তিনি মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বক্তব্যে শেখ আলাউদ্দিন রিপন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করাই আমাদের ঐতিহ্য। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে এই সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। কোনো ধরনের বিভেদ বা বিদ্বেষ যেন আমাদের সামাজিক বন্ধনকে দুর্বল করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।”
শেখ আলাউদ্দিন রিপন বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব আনন্দ, শান্তি ও কল্যাণের বার্তা নিয়ে আসে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং প্রতিটি পরিবারে সুখ-শান্তি বিরাজ করুক—এ কামনা করি।”
তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও আয়োজনের খোঁজখবর নেন এবং উৎসব শান্তিপূর্ণভাবে উদ্যাপনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host