বিশ্বম্ভরপুরে পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের ছুরির আঘাতে মোটরসাইকেল চালক আহতের অভিযোগ

প্রকাশিত: 10:10 AM, November 3, 2026

বিশ্বম্ভরপুরে পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের ছুরির আঘাতে মোটরসাইকেল চালক আহতের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের খিরধরপুর সাতগাও নতুন বাজারে
পাওনা টাকা নিয়ে প্রতিপক্ষের ধারালো ছুরির আঘাতে মোটরসাইকেল চালক আহত হওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (১ নভেম্বর) রাত ৯ টার দিকে সাতগাঁও নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুত্বর আহত নয়ন মিয়া (৩৫)-কে বিশ্বম্ভরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে ফুলবড়ি গ্রামের রায়হান মিয়া তার পাওনা টাকা আদায় করার জন্য সাতগাঁও নতুন বাজার এলাকার ধান ব্যবসায়ি জাহাঙ্গীর আলমের কাছে বিচার প্রার্থী হওয়ার পর জাহাঙ্গীর আলম নয়ন মিয়াকে ডেকে এনে আগামী (২ নভেম্বর) রায়হান মিয়ার পাওনা আড়াই হাজার টাকা পরিশোধ করার জন্য বলে দেওয়া হয়। কিন্তু (১ নভেম্বর) রাতেই নুর আহমদের সন্ত্রাসী ও মাদকসেবী ছেলে সারোয়ার আলম এবং জহুর মিয়া বাহিনীরা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে নয়ন মিয়াকে রক্তাক্ত জখম করেছে। বর্তমানে নয়ন মিয়া হাসপাতালে ভর্তি থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

আহত নয়ন মিয়া বলেন, সারোয়ার আলম এবং জহুর মিয়া একজন পেশাদার মাদকসেবী,ছিনতাইকারী ও সন্ত্রাসী প্রকৃতির লোক।
ফুলবড়ি গ্রামের বাসিন্দা রায়হান মিয়ার কাছ থেকে আমি আড়াই হাজার টাকা
ধার নিয়েছিলাম। তার পাওনা টাকা পরিশোধ করতে একটু বিলম্ব হওয়ায় সে ধান ব্যবসায়ি জাহাঙ্গীর আলমের কাছে বিচার প্রার্থী হওয়ার পর তিনি আমাকে ডেকে নিয়ে ( ২ নভেম্বর) টাকা পরিশোধের দিন ধার্য করা হয় কিন্তু ( ১ নভেম্বর) রাতেই পূর্ব পরিকল্পিত ভাবে বশির মিয়া তার ভাই সারোয়ার আলম এবং শাহিদ মিয়া,সোহাগ মিয়া,জহুর মিয়া বাহিনীরা ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আমাকে রক্তাক্ত জখম করেছে। তাই
ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

ফতেপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আনসার আলী বলেন, ঘটনার রাতে আমি ছিলাম না। তবে শুনেছি রায়হান নামের একজন লোক নয়ন মিয়ার কাছে টাকা পায়। নয়ন মিয়া টাকা ফেরত দিতে বিলম্ব হওয়ায় রায়হান মিয়া ব্যবসায়ি জাহাঙ্গীর মিয়ার কাছে টাকা পাওয়ার জন্য বিচার প্রার্থী হন। পরে জাহাঙ্গীর মিয়া নয়ন মিয়াকে ডেকে নিয়ে ২ নভেম্বর টাকা দেওয়ার জন্য বলেন কিন্তু বশির মিয়া তার ভাই সারোয়ার আলম এবং শাহিদ মিয়া,জহুর মিয়া,সোহাগ মিয়া বাহিনীরা রায়হান মিয়ার পক্ষ নিয়ে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে নয়ন মিয়াকে রক্তাক্ত জখম করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ রাতে নয়ন মিয়ার বাড়ির সামনে এসে বশির ও সারোয়ার আলমের লোক মারামারির জন্য ডাকাডাকি করে খুন করার হুমকি দেয়।

বিশম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কিরণ ভুইয়া বলেন, খিরধরপুর গ্রামে সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সুষ্ঠু তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর