ঢাকা ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২৬
বড়লেখা প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতে গত ২৮ ফেব্রুয়ারি’২৬ ইরানের ড্রোন হামলায় নিহত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের সালেখ আমদের মৃতদেহ দ্রুত দেশে আনতে সক্ষম হয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (৯ মার্চ) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিজে উপস্থিত থেকে মরদেহ গ্রহন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এরপর প্রেস ব্রিফিং শেষে নিহতের মরদেহ নিয়ে বড়লেখাস্থ গ্রামের বাড়িতে নিয়ে আসেন এবং জানাজার নামাজ সম্পন্ন করেন মন্ত্রী আরিফ।
এতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পুলিশ কুলাউড়া সার্কেল মোঃ আজমল হোসেন, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী, বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host