গোয়াইনঘাটে ভেকুচাপায় বালু শ্রমিক নিহত

প্রকাশিত: 7:51 PM, January 11, 2026

গোয়াইনঘাটে ভেকুচাপায় বালু শ্রমিক নিহত

গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভেকুচাপায় পারভেজ আহমেদ(২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১১ জানুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার জাফলংয়ের জুমপাড়ে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহত পারভেজ ছৈলাখেল অষ্টম খণ্ডের জামাল মিয়ার ছেলে।

‎স্থানীয়রা জানায়, ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়নের ফারুক আহমদের মালিকানাধীন ভেকুর মাধ্যম নদী সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে দানব যন্ত্র ভেকুর চাকার নিচে পড়ে পারভেজ আহমেদ নিহত হন।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগসাপেক্ষে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর