ঢাকা ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
বিজয়ের কণ্ঠ ডেস্ক
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী পুরষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দিলকুশ মিয়া (৪০), মহিবুর মিয়া (৪৫) এবং বারাম মিয়া (৪৮) কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক আটটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিরাট (উজান পাড়া) গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
অন্য আহতরা হলেন, জয়নাল আবেদীন (৫৫), সেকুল মিয়া (৪৮), রুমন মিয়া (২২), উজ্জ্বল মিয়া (২০), পাবেল মিয়া (২৪), হুসাইন মিয়া (২১), কাবিল হোসেন (৩৫), নিজাম উদ্দিন (৫৫), মহিবুল রহমান (৪৫) প্রমুখ। এছাড়া বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘঠনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সদর ইউনিয়নের বিরাট উজান পাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান ঈসমাইল হোসেন সরসের লোকজন ও একই গ্রামের ইউপি সদস্য মুজিবর রহমান মজুরের লোকজনের মধ্যে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।
এরই প্রেক্ষিতে উভয়পক্ষের লোকজনের মধ্যে বিগত কয়েকদিন ধরে বেশ উত্তেজনা বিরাজ করে। শুক্রবার সন্ধ্যায় সরস মিয়ার পক্ষের মোতাহির মিয়ার পুত্র নীলয়ের সঙ্গে মজু পক্ষের মোতালিব মিয়ার পুত্র বজলু ও মহিবুরের একটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা বাঁধে।
বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।
ইউপি সদস্য মুজিবুর রহমান মজু বলেন, জল মহালের ঝামেলা নিয়ে শুক্রবার রাতে নামাজে যাবার পথে তারা আমার ছেলেকে মারধোর করে।
ঈসমাইল হোসেন সরসের মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, রোগী নিয়ে ব্যস্ত আছি, পরে কথা বলবো।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকবার হোসেন বলেন, সন্ধ্যায় দুই পক্ষের বাকবিতণ্ডার জেরে এই সংঘর্ষের সুত্রপাত হয় বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host