সুনামগঞ্জে সড়কে একদিনে ২ মৃত্যু

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুন ৪, ২০২৬

সুনামগঞ্জে সড়কে একদিনে ২ মৃত্যু

বিজয়ের কণ্ঠ ডেস্ক
সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ছয় ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় প্রাণহানির ঘটনা ঘটেছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার লেগুনার ধাক্কায় নিহত হয়েছেন জরিনা বেগম (৫৫) নামে এক নারী।
বুধবার (৩ জুন) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের মাহমদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম ওই এলাকার বাসিন্দা ফজর আলীর স্ত্রী।
জানা যায়, প্রতিদিনের মতো পাশের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন জরিনা বেগম। এ সময় তিনি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে সুনামগঞ্জগামী ‘রাব্বি পরিবহন’ নামের একটি লেগুনা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ‘মাহমদপুর এলাকায় লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। ঘাতক লেগুনাটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’সংবাদ সাবস্ক্রিপশন
উল্লেখ্য, এর আগে একই দিন দুপুরে শান্তিগঞ্জ উপজেলার দামোদরতপী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় রিক সূত্রধর নামে এক শিশুর মৃত্যু হয়। একই সড়কে অল্প সময়ের ব্যবধানে দুটি প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর