ঢাকা |
প্রকাশিত: 11:06 PM, February 28, 2026
ওসমানীনগর প্রতিনিধি
সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী আহমদিয়া দাখিল মাদরাসা মোল্লাপাড়া থেকে ইবতেদায়ী পরীক্ষায় অংশ নিয়ে দুই শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, উপজেলার কাজির গাঁও গ্রামের মোঃ জাকির হোসেন ও পারুল দম্পতির কন্যা ফাতেমা আক্তার লাকি এবং মোল্লাপাড়া গ্রামের খন্দকার সেলিম আহমদ ও মোছাঃ শিফা বেগম দম্পতির কন্যা খন্দকার শারিকা নুজহাত। তারা আহমদিয়া দাখিল মাদরাসা মোল্লাপাড়া থেকে ইবতেদায়ী ২০২৫ সালে পরিক্ষায় অংশ নিয়ে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন।
তাদের এই কৃতিত্বে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। মাদরাসা কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবক ও মাদরাসা পরিচালনা কমিটির সদস্যদের সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
মাদরাসার সুপার সৈয়দ সুলতান আহমদ ও সহকারী শিক্ষক জাহিদুর রহমান বলেন, এই অর্জন শুধু দুই শিক্ষার্থীর নয়, পুরো প্রতিষ্ঠানের। ভবিষ্যতেও শিক্ষার্থীরা এমন সাফল্য বয়ে আনবে এবং মাদরাসার শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে। তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host