ঢাকা ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
বিজয়ের কণ্ঠ ডেস্ক
রাজধানী ঢাকাস্থ ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানা আমির মাওলানা মুজিবুর রহমানকে দেখতে গিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
তিনি বুধবার রাতে ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে গিয়ে মাওলানা মুজিবুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করেন। এসময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমান ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার ক্রমশই অবনতি ঘটছে। সিলেট মহানগরী ও দক্ষিণ সুরমা থানা জামায়াতের পক্ষ থেকে সকলেরর কাছে মাওলানা মুজিবুর রহমানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া চাওয়া হয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host