নদীতে ঘর তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন

প্রকাশিত: ১১:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৬

নদীতে ঘর তলিয়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা পেল ঢেউটিন

গোলাপগঞ্জ সংবাদদাতা
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে তলিয়ে যাওয়া ৫টি বসতভিটে হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনদের মধ্যে ঢেউটিন ও নগদ টাকা অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই টিন ও টাকা বিতরণ করা হয়।
মঙ্গলবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পূর্বপাড়া গ্রামের ৫টি বসতবাড়ি কুশিয়ারা নদীতে তলিয়ে যায়। ঘরবাড়ি বসতভিটে হারিয়ে চরম মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের লোকজন। এসব অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত আবুল মিয়া, আবুল মিয়া, হারুন মিয়া, কাহের মিয়া ও সুফিয়া বেগমের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তাদের হাতে এই অনুদান তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরণ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ কামরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাশরেফুল আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হেলালুজ্জামান হেলাল ও ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহিদুজ্জামান লাভলু।
গত মঙ্গলবার উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পূর্বপাড়া গ্রামের ৫টি বসতবাড়ি কুশিয়ারা নদীতে তলিয়ে যায়। এরপর থেকেবর্তমানে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর