ঢাকা ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের কৃষ্ণনগর দক্ষিণ পাড়া এলাকায় একটি ভূমি খেকো সিন্ডিকেট চক্র সরকারি খাস খতিয়ানের ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ মার্চ) সরেজমিন গিয়ে দেখা যায় ৯ নং জেএলস্থিত সৈয়দপুর মৌজার আর এস ১ খাস খতিয়ানের আর এস ১৯০৭ নং দাগের
ক্ষিণ পাড়া এলাকায় মাটি কাটার দৃশ্য।
এ ঘটনায় পঞ্চায়েত এর পক্ষ থেকে মো সামছুল হক মাটি কাটা বন্ধ করার জন্য সহকারী কমিশনার ভূমি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পঞ্চায়েত নুরুল হক,ধন মিয়া,সৈকত মিয়া,নুর ইসলাম,তাজুল ইসলাম,ইসমাইল হোসেন,আল জামিন,সামছুল হক গংরা জানান,ভূমি খেকো আবুল হোসেন ও আব্দুল আলী গংরা দীর্ঘ প্রায় তিন বছর যাবৎ এই সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করছেন। মাটি উত্তোলন বন্ধ করার জন্য সামছুল হক সহকারী কমিশনার ভূমি বরাবরে অভিযোগ করায় আবুল হোসেন গংরা সামছুল হক এবং লিয়াকত আলীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করছে। সি,আর,মোকদ্দমা নং ১৭৩/২০২৬ইং।
অভিযোগকারী ভুক্তভোগী সামছুল হক বলেন,সরকারি এই ভূমিতে গ্রামের লোকজন ধান মারাই,ধান শুকানো সহ গরু ছাগল ছড়ায়। কিন্তু আবুল হোসেন গংরা জোরপূর্বক ভ্যাকু দিয়ে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে লাভবান হচ্ছেন। আমি ও লিয়াকত আলী প্রতিবাদ করলে আবুল হোসেন বিজ্ঞ আদালতে আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করে আমাদেরকে হয়রানি করছে।
আবুল হোসেন বলেন, আমি মাটি বিক্রি করছি না আমার বসতঘরের ভিটে ফেলছি।
কৃষ্ণনগর দক্ষিণ পাড়া মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আনোয়ার হোসেন বলেন,সরকারি ভূমি থেকে আবুল হোসেন গংরা মাটি উত্তোলন করছে। মাটি উত্তোলন বন্ধের জন্য সামছুল হক সহকারী কমিশনার ভূমি বরাবরে অভিযোগ করায় তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করে হয়রানি করছে।
সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আদিত্য পাল বলেন,তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host