দিরাই-শাল্লাবাসীর কাছে দোয়া প্রার্থনা
উন্নত চিকিৎসার জন্য বেইজিং যাচ্ছেন সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী

প্রকাশিত: 6:07 PM, September 25, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>দিরাই-শাল্লাবাসীর কাছে দোয়া প্রার্থনা</span> <br/> উন্নত চিকিৎসার জন্য বেইজিং যাচ্ছেন সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ

উন্নত চিকিৎসার জন্য চীন-এর রাজধানী বেইজিং যাচ্ছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ নাছির উদ্দীন চৌধুরী। চিকিৎসার উদ্দেশ্যে দেশত্যাগের প্রাক্কালে তিনি দিরাই-শাল্লাবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়ার আকুতি জানিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সুপারিশক্রমেই তাঁকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নাছির উদ্দীন চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার জানান, দেশের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁর শারীরিক নানা জটিলতার সার্বিক ও নিখুঁত চিকিৎসার জন্য বেইজিং নিয়ে যাওয়া হচ্ছে।
স্বামীর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য তিনি দিরাই-শাল্লা অঞ্চলসহ সারা দেশের মানুষের কাছে আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর