ঢাকা |
প্রকাশিত: 11:06 AM, September 26, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কের ৩১৫ ইস্ট ৪৬ স্ট্রিটে অবস্থিত ইউএই মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়
বৈঠকে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধিসহ বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক অংশীদারত্ব, জনশক্তি আঞ্চলিক ও রপ্তানি এবং আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আগামীতে আরো বিস্তৃত ও কার্যকর করার আহ্বান জানান। এ সময় উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতা বাড়াতে গভীর আগ্রহ প্রকাশ করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host