ঢাকা |
প্রকাশিত: 10:57 AM, September 26, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শনিবার (২৬ সেপ্টেম্বর) নতুন এ দাম ঘোষণা করা হয় এবং সকাল ১০টা থেকে তা কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২২ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা হয়েছে।
এদিকে রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ৮২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯০৯ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন মূল্য তালিকা শনিবার সকাল ১০টা থেকে দেশের বাজারে কার্যকর হয়েছে।
নোট: স্বর্ণের গহনা কিনলে নির্ধারিত মূল্যের সঙ্গে মজুরি ও প্রযোজ্য ভ্যাট যুক্ত হতে পারে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host