ঢাকা |
প্রকাশিত: 10:49 AM, September 26, 2026
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরকালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
সফরে প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল, পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-আইমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া কুয়েতের ক্রাউন প্রিন্স, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যপাত্রের তথ্য অনুযায়ী, নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রী মোট ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসব আলোচনায় বাংলাদেশের জাতীয় স্বার্থ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আঞ্চলিক সহযোগিতার বিষয় গুরুত্ব পেয়েছে।
এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও তিনি বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host