জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ জাইমা রহমান

প্রকাশিত: 6:26 PM, September 25, 2026

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ জাইমা রহমান

বিজয়ের কন্ঠ ডেস্কঃ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের (OPGA) ওয়েবসাইটে প্রকাশিত কর্মকর্তাদের তালিকায় জাইমা রহমানকে ‘Legal Officer—Bangladesh’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি সভাপতির কার্যালয়ের এক্সিকিউটিভ অফিসের অধীনে দায়িত্ব পালন করছেন।

জাতিসংঘের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাইমা রহমান একজন ব্যারিস্টার ও আইন এবং নীতি বিষয়ক পেশাজীবী। যুক্তরাজ্য ও বাংলাদেশে আইনসংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশে তিনি ‘সৈয়দ ইশতিয়াক আহমেদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর সঙ্গে কাজ করেছেন। সেখানে সাংবিধানিক, করপোরেট ও বাণিজ্যিক আইন, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং করসংক্রান্ত বিষয়ে কাজ করেছেন।

তিনি লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন ও রাজনীতি বিষয়ে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জন করেন। বর্তমানে বাংলাদেশে আইন পেশায় কাজের জন্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে বর্তমানে বিভিন্ন পদে মোট ৪০ জন কর্মকর্তা রয়েছেন। তাদের মধ্যে জাইমা রহমানসহ ছয়জন বাংলাদেশি কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

অন্য বাংলাদেশি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মো. আবদুল আলিম, মোয়াজ্জেম হোসেন, মফিজুল ইসলাম, জাকির আহমেদ ও মো. রফিকুল আলম মোল্লা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের দায়িত্বের মধ্যে সভাপতির কার্যালয়ের আইনি বিষয়গুলো নিয়ে কাজ করা অন্তর্ভুক্ত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর