ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

প্রকাশিত: 9:36 PM, September 23, 2026

ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

বিজয়ের কন্ঠ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, চাপ কিংবা সামরিক শক্তি প্রয়োগের মুখে ইরান কখনো মাথা নত করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। পেজেশকিয়ান বলেন, চাপ প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়। তার দাবি, ইরান কখনো আগ্রাসন শুরু করেনি এবং বরাবরই আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী।

তিনি বলেন, ইরান সংলাপ ও কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। তবে হুমকি, বলপ্রয়োগ কিংবা শক্তির ভাষায় কোনো সমাধান চাপিয়ে দেওয়া তেহরান মেনে নেবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞা ও চাপ বাড়িয়ে ইরানি জনগণের প্রতিরোধ ভাঙা যাবে না। বরং এ ধরনের পদক্ষেপে জনগণের প্রতিরোধ আরও জোরালো হতে পারে।

ইরানের প্রেসিডেন্ট তার বক্তব্যের শেষ পর্যায়ে বলেন, ‘আমরা কখনো মাথা নত করব না, হাঁটু গেড়ে বসব না।’

পেজেশকিয়ানের এ বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে তিনি আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়ে ইরানের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন।

সূত্র: স্টার নিউজ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর