ঢাকা |
প্রকাশিত: 3:01 AM, September 23, 2026
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে নাশকতার মামলায় সাবেক পাবলিক প্রসিকিউটরকে (পিপি) থানায় দিয়েছেন জেলা আইনজীবী সমিতির নেতারা। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার সন্ধ্যায় তাকে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে যাওয়া হয় বলে জানান সদর থানার এসআই অভিজিৎ ভৌমিক।
রুমেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হামিদ বলেন, ১৮ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রুমেন আসামি। ওই মামলার বিষয়ে বার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে মঙ্গলবার বিকালে তিনি আইনজীবী সমিতির কার্যালয়ে আসেন।
তিনি বলেন, রুমেন সমিতির কার্যালয়ে আসার পর আশপাশে সাদা পোশাকে পুলিশ সদস্যদের দেখতে পান তারা। বিষয়টি বুঝতে পেরে বারের সদস্য হিসেবে তাকে নিজেরাই থানায় নিয়ে যান।
আব্দুল হামিদ বলেন, ‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ তিনি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর রুমেনকে থানায় নিয়ে পুলিশের কাছে দেন।
পুলিশ জানায়, ১৮ সেপ্টেম্বর করা নাশকতার মামলায় রুমেন ৬৩ নম্বর আসামি। এর আগে ১৫ অগাস্ট শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে করা আরেকটি মামলাতেও তিনি আসামি হন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host