ঢাকা |
প্রকাশিত: 4:12 AM, September 23, 2026
বিজয়ের কন্ঠ ডেস্কঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপ।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে প্রধানমন্ত্রীর আবাসস্থলে এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও সমন্বিত ভূমিকা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদি সমাধানের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সংকট নিরসনে রোহিঙ্গাদের নিজ দেশে অধিকার ও মর্যাদার সঙ্গে টেকসই প্রত্যাবাসন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে মিয়ানমার পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া বাস্তবায়নে জাতিসংঘসহ আন্তর্জাতিক অংশীদারদের আরও দৃশ্যমান ও কার্যকর কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানান তিনি।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host