ঢাকা |
প্রকাশিত: 4:42 PM, September 22, 2026
তৌফিকুর রহমান তাহের, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শাল্লায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুলবিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) শাল্লা উপজেলা পরিষদ গণমিলনায়তনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং শাল্লা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব পিয়াস চন্দ্র দাস। প্রতিযোগিতা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাপস রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন শাল্লার একাডেমিক সুপারভাইজার, শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং গোবিন্দ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এই সাংস্কৃতিক প্রতিযোগিতা সাফল্যের সাথে সম্পন্ন হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host