ঢাকা |
প্রকাশিত: 2:52 AM, September 22, 2026
শান্তিগঞ্জ প্রতিনিধিঃ
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এবং ‘শান্তিতে বিনিয়োগ করুন—সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার পয়েন্টে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে এ আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পিস অ্যাম্বাসেডর মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং পিস অ্যাম্বাসেডর লিটন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও মানববন্ধনে বক্তব্য দেন পিএফজি সদস্য বদরুল আলম টিপু, মো. শফিকুল ইসলাম, মো. মতিউর রহমান, আবিদ উদ্দিন ও আবু সাইদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. ওয়াতির আলী, আকবর আলী, গিয়াস উদ্দিন, পিএফজি ইয়ুথ গ্রুপের সদস্য নুর মোহাম্মদ, মো. কাউছার আহমদ, হাবিবুর রহমান ও জাবেদ আহমদসহ আরও অনেকে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host