সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী
দয়ামীরকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় মকবুলের

প্রকাশিত: 1:52 AM, September 18, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী</span> <br/> দয়ামীরকে মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় মকবুলের

ওসমানীনগর প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলার ৭নং দয়ামীর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মোঃ মকবুল হোসাইন। বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী এই নেতা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সঙ্গে ৭নং দয়ামীর ইউনিয়নকে একটি ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মোঃ মকবুল হোসাইন বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে দয়ামীর ইউনিয়নের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, নাগরিকসেবা এবং সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে পরিকল্পিতভাবে কাজ করার কথা জানান তিনি।
তিনি বলেন, “জনগণ আমাকে সুযোগ দিলে দয়ামীর ইউনিয়নের উন্নয়ন ও মানুষের সেবা করাই হবে আমার প্রধান লক্ষ্য। সম্মিলিত প্রচেষ্টায় ৭নং দয়ামীর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চাই।”
মকবুল হোসাইনের রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয় সম্পর্কে তিনি জানান, বর্তমানে তিনি সিলেট মহানগর কৃষকদলের ভাইস প্রেসিডেন্ট এবং ওসমানীনগর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এবং অবিভক্ত বালাগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ দলিল লেখক কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন বলে জানান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ততা, ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণ এবং নাগরিকসেবা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, একটি ইউনিয়নের উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং মানুষের মৌলিক নাগরিকসেবা নিশ্চিত করার মাধ্যমেই একটি ইউনিয়নকে এগিয়ে নেওয়া সম্ভব।
এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে ৭নং দয়ামীর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মোঃ মকবুল হোসাইনের এমন বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। তবে দলীয় মনোনয়ন ও নির্বাচনে প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর নির্ভর করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর