ঢাকা |
প্রকাশিত: 6:48 PM, September 19, 2026
সুলেমান সিদ্দিকী, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ের নয়নাভিরাম লক্ষ্মণ ছড়া ঝরনা পর্যটকদের কাছে দিন দিন আকর্ষণীয় হয়ে উঠছে। স্বচ্ছ পানির মাঝে টেবিল-চেয়ার বসিয়ে শান্ত, মনোরম পরিবেশে খাবার খাওয়ার সুযোগ উপভোগ করছেন দর্শনার্থীরা।
তবে ভালো যোগাযোগব্যবস্থা না থাকায় পর্যটকদের অনেকটা পথ হেঁটে লক্ষ্মণ ছড়ায় পৌঁছাতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, জায়গাটি অত্যন্ত সুন্দর হলেও রাস্তা ভালো না থাকায় পর্যটকের সংখ্যা প্রত্যাশার তুলনায় কম।
পর্যটকদেরও দাবি, লক্ষ্মণ ছড়ার যাতায়াত ব্যবস্থা উন্নত করা হলে এখানে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি এলাকার মানুষের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
স্থানীয় ব্যবসায়ীরা বলেন, যোগাযোগব্যবস্থা উন্নত হলে লক্ষ্মণ ছড়া একটি সম্ভাবনাময় পর্যটনকেন্দ্র হিসেবে আরও পরিচিতি পেতে পারে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ বলেন, রাস্তা উন্নয়নের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। যোগাযোগব্যবস্থা উন্নত হলে পর্যটন বিকাশের পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host