জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল

প্রকাশিত: 3:38 AM, September 17, 2026

জাফলংয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবির চেক প্রদান ও দোয়া মাহফিল

মোঃ বিলাল উদ্দিন, গোয়াইনঘাট সিলেট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র জাফলং ব্রাঞ্চের উদ্যোগে মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাফলং ব্রাঞ্চ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাফলং মেট্রো’র ব্রাঞ্চ ইনচার্জ সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং ইউ.এম মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস.কে. বদিউজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাঞ্চ ম্যানেজার মো. রকিব উদ্দিন, অগ্রণী ব্যাংক জাফলং শাখার ম্যানেজার সুধাংশু শেখর দত্ত, টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার সভাপতি হুমায়ুন আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী রমজান মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মৃত গ্রাহকের পরিবারের সদস্যদের হাতে মৃত্যুদাবির চেক তুলে দেন। এ সময় কর্মকর্তারা বলেন, বীমা শুধু ভবিষ্যতের আর্থিক সুরক্ষাই নিশ্চিত করে না, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে একটি পরিবারের পাশে দাঁড়ানোরও গুরুত্বপূর্ণ মাধ্যম। গ্রাহকদের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। অনুষ্ঠান শেষে মৃত গ্রাহকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর