ঢাকা |
প্রকাশিত: 2:05 PM, September 11, 2026
নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের বিশিষ্ট আলেম, ঐতিহ্যবাহী দারুল উলুম অলৈতলী ও কাতিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা হাজী ইমদাদুল্লাহ’র ইন্তেকালে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী শোকপ্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক শোকবার্তায় সিসিক প্রশাসক বলেন, মাওলানা ইমদাদুল্লাহ দীর্ঘদিন ধরে ইলম, শিক্ষা ও দ্বীনি খেদমতের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ইন্তেকালে সিলেট ও সুনামগঞ্জের দ্বীনি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে দ্বীনি অঙ্গন একদিকে যেমন একজন প্রবীণ আলেমকে হারালো, তেমনি কাতিয়া মাদরাসা শায়খে কাতিয়া (র.)-এর ইলমি ও আধ্যাত্মিক ঐতিহ্যের একজন গুরুত্বপূর্ণ উত্তরসূরিকেও হারালো।
প্রসঙ্গত, বুধবার (৯ সেপ্টেম্বর) তিনি গ্রামের বাড়িতে হঠাৎ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সম্প্রতি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা মুকাররমায় অবস্থানকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রায় দুই সপ্তাহ আগে দেশে ফিরে সিলেটে চিকিৎসাধীন ছিলেন তিনি।
সিসিক প্রশাসক মাওলানা ইমদাদুল্লাহর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host