ঢাকা |
প্রকাশিত: 3:49 PM, September 10, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জঃ
আসন্ন সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা জোর প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন শিক্ষক সমাজের প্রিয় মুখ, দক্ষ সংগঠক ও যুব সমাজের আইকন এবং শাল্লা উপজেলা সদরস্থ শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল।
আগামী ২৬ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে সামনে রেখে তিনি শিক্ষকসমাজ ও শুভানুধ্যায়ীদের দ্বারে দ্বারে গিয়ে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছেন।
প্রচারণায় প্রার্থীর পক্ষে ‘সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে সমর্থন জানিয়ে আরিফ মোহাম্মদ দুলালের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রার্থনা করা হচ্ছে।
একজন দক্ষ শিক্ষক নেতা হিসেবে তিনি নির্বাচিত হয়ে শিক্ষকদের সার্বিক কল্যাণ ও অধিকার আদায়ে নিবেদিতভাবে কাজ করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host