সুনামগঞ্জ সদর হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ সোহাগের যোগদান

প্রকাশিত: 3:43 PM, September 10, 2026

সুনামগঞ্জ সদর হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ সোহাগের যোগদান

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

২৫০ শয্যার সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক হিসেবে যোগদান করেছেন ডাঃ আলী আশরাফ সোহাগ।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা সদর হাসপাতালে যোগদান করেন তিনি।

সকাল ১০ টায় হাসপাতালে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বিষ্ণু প্রসাদ চন্দ, ডাঃ গৌতম তালুকদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রফিকুল ইসলাম, ডেন্টাল সার্জন ডাঃ অসীত কুমার রায়, গাইনী বিশেষজ্ঞ ডাঃ লিপিকা দাস,বহি-বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ জহর লাল শিপলু।

এদিকে দুপুরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেবা তত্বাবধায়ক বুরহান উদ্দিন, জরুরী বিভাগের ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ওটি ইনচার্জ রুবি আক্তার,গাইনী ইনচার্জ আমেনা বেগম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর