ঢাকা |
প্রকাশিত: 6:49 PM, September 9, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকাস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী লুৎফা আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা হাফেজা ফেরদৌস লিপনের সঞ্চালনায় পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদিকা খাদিজা কলি, সহ-সাধারণ সম্পাদিকা জয়শ্রী দেব বাবলী, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী আফসারা রহমান এলসি এবং পৌর মহিলা দলের সভানেত্রী সাবরিনা জেনিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত দলীয় নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত এবং দেশের আপামর জনগণের রায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার বর্তমানে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। সরকারের এই রূপকল্প বাস্তবায়নে ইতিমধ্যেই কৃষকদের মাঝে ‘কৃষি কার্ড’ বিতরণ, অসচ্ছল নারীদের জন্য ‘মহিলা ভাতা কার্ড’ প্রদান এবং দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি’র মতো সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। নারীদের বাক্স্বাধীনতা রক্ষা এবং তাদের জীবনমানের সার্বিক উন্নয়ন ব্যতিরেকে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই জাতীয় জীবনের সর্বক্ষেত্রে নারীদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার জন্য তাঁরা প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানান।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host