ঢাকা |
প্রকাশিত: 11:11 AM, September 8, 2026
সুলেমান সিদ্দিকী, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের পাতনী সাকিন এলাকায় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুকের নেতৃত্বে এবং বিট অফিসার আব্দুল হামিদের বিশেষ অভিযানে চালানটি আটক করা হয়।
অভিযানে ১২০৫ (বারোশ পাঁচ) বোতল ফেন্সিডিল জাতীয় FAIRDYL (Codeine Phosphate) উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে এক নারীকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ফেন্সিডিলের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host