গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আনন্দ র‍্যালি ও পথসভা

প্রকাশিত: 9:48 PM, October 4, 2026

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আনন্দ র‍্যালি ও পথসভা

আব্দুল হালিম গোয়াইনঘাট প্রতিনিধিঃ

সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‘৭১ আমার জাতিসত্তার পরিচয়’—এই মূল চেতনাকে ধারণ করে রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা সদরে এ আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বীর শহীদদের আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

বক্তারা আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী দিনে নবগঠিত কমিটির নেতাকর্মীরা রাজপথে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করবেন। এ জন্য প্রয়োজন হলে যেকোনো ত্যাগ স্বীকারে তারা প্রস্তুত রয়েছেন।

র‍্যালি ও পথসভায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর