ঢাকা |
প্রকাশিত: 2:08 PM, September 11, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি, সুনামগঞ্জঃ
সুনামগঞ্জে জেলা জাতীয় পার্টির উদ্যোগে ১২টি উপজেলার তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার দুপুরে শহরের শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মণির উদ্দিন মণিরের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট নাজমূল হুদা হিমেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদের শাসনকাল ছিল দেশের স্বর্ণযুগ। তিনি জেলা ও উপজেলা পদ্ধতি চালুর মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছিলেন। আগামীতে জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করে এককভাবে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
তিনি দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তির দাবি জানান। একইসাথে সুনামগঞ্জসহ সারা দেশে দলীয় কার্যক্রম ঢেলে সাজিয়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, মোঃ আরিফুর রহমান খান, চেয়ারম্যানের উপদেষ্টা মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহীন, সিলেট বিভাগীয় আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম জহির এবং বীর মুক্তিযোদ্ধা সমছু মিয়াসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host