একাডেমির উদ্যোগে
সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত: 7:20 PM, September 14, 2026

<span style='color:#077D05;font-size:19px;'>একাডেমির উদ্যোগে</span> <br/> সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

মো আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সময়ের কাজ সময়ে করি, সাঁতার শিখে জীবন গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে তাহিয়া একাডেমির উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ও পৌরসভার পেছনের পুকুরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে শিশুদের সাঁতার শেখানোর পাশাপাশি পানিতে ডুবে দুর্ঘটনা ও শিশুমৃত্যু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাঁতার প্রশিক্ষণের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তাহিয়া একাডেমির উপদেষ্টা ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়।

এ সময় বক্তব্য দেন ফায়ার সার্ভিস কর্মকর্তা ও প্রশিক্ষক আলী হায়দার, অভিভাবক ও রাজনৈতিক নেতা রিংকু চৌধুরী, ইউপি সদস্য মো. গিয়াস উদ্দিন ও হোসেন আলী। এছাড়াও অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর