ঢাকা |
প্রকাশিত: 3:26 AM, September 17, 2026
তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তাজুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
গত রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে দোয়ারাবাজার থানা পুলিশের একটি বিশেষ টিম এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
গ্রেফতারকৃত তাজুল ইসলাম দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, আটককালে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা এবং মাদক সরবরাহে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host