শাল্লায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশিত: 3:31 AM, September 17, 2026

শাল্লায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

তৌফিকুর রহমান তাহের, বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জঃ

আব্দুল করিমের গানের ছন্দে এবং ঢোল ও বৈঠার তালে সুনামগঞ্জের শাল্লায় বর্ণাঢ্য ‘দৌড়ের নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাহাড়া ইউনিয়নের ভাটগাঁও গ্রামবাসীর উদ্যোগে স্থানীয় নদীতে আয়োজিত এই প্রতিযোগিতায় সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার মোট ৭টি দল অংশ নেয়।

গ্রাম বাংলার প্রাচীন এই সংস্কৃতি উপভোগ করতে নদীর দুই পাড়ে সমাবেশ ঘটে সহস্রাধিক দর্শকের। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে হবিগঞ্জের কালাই মিয়ার নৌকা এবং ২য় স্থান লাভ করে শাল্লার মাতাব আলীর নৌকা ‘স্বপ্নের তরী’।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সহধর্মিণী মোছা: পারভীন আক্তার।

অনুষ্ঠানে স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে গ্রামীণ বাংলার সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় প্রতি বছর এমন আয়োজনের ধারা বজায় রাখার আহ্বান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর