ঢাকা |
প্রকাশিত: 4:14 AM, September 23, 2026
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উছমান গনি দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছেন।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, তাদের সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদানের মাধ্যমে একটি জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয়দের মতে, একটি থানার কার্যক্রম শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ নয়; মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মাদক, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পুলিশের ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে থানা পুলিশ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
ওসি মোহাম্মদ উছমান গনি দায়িত্ব পালনে জনগণের সহযোগিতা কামনা করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ জনগণের পাশে থাকবে। অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করলে একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।
সচেতন মহল মনে করছে, পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধি পেলে কোম্পানীগঞ্জে সামাজিক শান্তি, নিরাপত্তা ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
উল্লেখ্য, ২৩ জুলাই ২০২৬ সিলেটের পুলিশ সুপারের স্বাক্ষরিত এক অফিস আদেশে মোহাম্মদ উছমান গনিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
সম্পাদক : জে.এ কাজল খান
স্বত্ত্ব: দৈনিক বিজয়ের কণ্ঠ (প্রিন্ট ভার্সন)
০১৭১৮৩২৩২৩৯
Design and developed by Yellow Host