কোম্পানীগঞ্জে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

কোম্পানীগঞ্জে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
প্রাথমিক জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ উদযাপনের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলায় দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয়ের শিশু কিশোরদের দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন শেষে পুরস্কার বিতরনী সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল সাড়ে চারটায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে’র সভাপতিত্বে সুন্দাউরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল রায়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জজ আদালতের পিপি, জেলা বিএনপি নেতা এডভোকেট কামাল হোসাইন, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্র চন্দ্র, উপজেলা প্রাথমিক শ্রেষ্ট প্রধান শিক্ষক আবুল খায়ের, ক্রীড়া ব্যক্তিত্ব ও শিক্ষাদরদী মামুনুর রশীদ,কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন।
অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে বিভিন্ন পণ্য পুরস্কার হিসেবে তাদের হাতে তুলে দেন।ক্ষুদে শিক্ষার্থীরা হাসিমুখে পুরস্কার গ্রহণ করতে দেখা গেছে।

অনুষ্ঠানে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন টুকের বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ দিলারা বেগম, জীবনপুর সরীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্র নাথ, প্রধান শিক্ষক রমজান আলী,সহঃশিক্ষক রিপন আহমদ,আঃ রহিম, রওশন আরা, শেলন আক্তার প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ ২৪ খবর